অতঃকিম : ঘোড়ার ডিম ২
একটা কয়েন রাস্তার ওপর দিয়ে গড়িয়ে গড়িয়ে এগিয়ে যাচ্ছে , কিন্তু কেউ ধারে কাছে ঘেঁষছে না । এমন আশ্চর্য ব্যাপারও ঘটে ভূভারতে ! কমলা মাসি বাসন্তি হাইওয়ে ধরে সুন্দরবনের দিকে যাচ্ছিল । ড্রাইভারকে বলল গাড়ি থামাতে । গাড়ি থেকে নেমে কয়েনের দিকে এগিয়ে গেল । ওমা ! একি আশ্চর্য কাণ্ড ! এ তো কয়েন গড়িয়ে যাচ্ছে না ! তামার কয়েনটার মধ্যে রয়েছে একটা বাঘ । সেই হেঁটে হেঁটে কয়েনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে । কমলা মাসি বলল , “ বুঝিয়াছি কী হেতু মানুষজন তাম্রমুদ্রা দেখিয়াও ছুটিয়া আসে নাই ” । বাঘ কয়েনের মধ্যে থেকে তাকিয়ে এদিক ওদিক মুখ নাড়ানাড়ি করে কিছু বলার চেষ্টা করল , কিন্তু কমলা মাসির কানে কিছুই পৌঁছল না । মাসি বলল , “ কিছু কি কহিতে চাহ ? উচ্চ কণ্ঠে উচ্চারণ করো । আমি অত্যন্ত প্রয়োজনীয় কার্য সম্পাদন হেতু সুন্দরবনের উদ্দেশে যাত্রা করিতেছি । উহাই যদি তোমার গন্তব্য হইয়া থাকে তাহা হইলে তুমি আমার সহিত গাড়িতে উঠিয়া দ্রুত সেখানে যাইতে পারো । অন্যথায় এমন সার্কাসের রিংয়ের মধ্যে হাঁটিয়া যাওয়ার পন্থাতেও অগ্রসর হইতে পারো , তাহাতেও আমার আপত্তি নাই ” । বাঘ বেশ কষ্ট করে নড়াচড়া করতে করতে কয়েনের ভেতর থেক...