Posts

Showing posts from July, 2019

অতঃকিম : ঘোড়ার ডিম ১

সক্কালবেলা জানলার কাছে মুখ বাড়িয়ে ডেকে উঠল : হাম্বা !   পদ্মদি বলল , “ ছিঃ গোমাতা ! অমন ভুলভাল ডাকিও না ! তুমি না পবিত্র গোমাতা ! গোমাতাদিগের সম্মানার্থে তোমার ‘ হাম - মা ’ বলিয়া ডাকা উচিত । ” গোরুটা আবার চেঁচিয়ে উঠল , “ হাম্বাআআআ ” । পদ্মদি বলল , “ আহা ! এ কী অনাসৃষ্টি গোমাতা ? আমার গবাক্ষের বাহিরে দাঁড়াইয়া তুমি এমন করিতেছ কেন ? ইহা করিলে তোমার আধারকার্ডাদি বাজেয়াপ্ত হইতে পারে তাহা জানো কি? সেখানে স্পষ্ট করিয়া লিখিয়া দিয়াছে, কোনও গোমাতা ‘হাম-মা’ ভিন্ন আর কিছু বলিতে পারিবে না। তুমি যে মায়ের জাত! তাই ‘হাম-মা’ বলিতে হইবে, এতুকু হিন্দি জ্ঞান না থাকিলে আর গোমাতা কিসের!” গোরুটা এবার তারস্বরে চেঁচিয়ে ডেকে উঠল, “হাম্বাআআআআআ” । পদ্মদি জানলার সামনের টেবিল থেকে বই-পত্তর তুলে অন্য কোথাও যাওয়ার জন্য উঠে দাঁড়াল। বেশ রেগে গিয়ে বলল, “এমন অশিক্ষিত, আসভ্য গোমাতা আমি জন্মেও দেখি নাই । ”        গোমাতা এবার স্পষ্ট বাংলায় বলে উঠল, “কোতায় যাচ্চিস, চুপ করে বোস একেনে” । পদ্মদি থতমত খেয়ে চেয়ারে বসে পড়ল। বেশ আশ্চর্য হয়ে বলল, ‘একি গোমাতা ! তুমি দেবভাষায় কথা না বলিলেও চলি...

ও মাই ঘড ৬

ও মাই ঘঢ ৬ “দেখি … তোমার গুষ্টিশুদ্ধু সবার কুষ্টি বের করো তো দেখি !” মোবাইলে লিম্বো খেলতে খেলতে বিরক্ত হয়ে বললাম, “কুষ্টি নিয়ে তুই কী করবি ? তুই তো সারাক্ষণ ওই জোডিয়াক সাইন না সান সাইন এসব পড়িস খবরের কাগজে! আমি ক্যাপ্রিকর্ণ।” মিনি ‘মিচ’ করে বলল, “আরে এসবে হবেনা। আসল কুষ্টি চাই নাহলে রোগ নির্ণয় হবে না।” রেগে গিয়ে বললাম, “ঝেড়ে কাশ তো!” মিনি এবার গুছিয়ে বসে বলতে শুরু করল, “শোনো, অনেকদিন ধরে তোমাদের বাড়ির সবার শরীর খারাপ যাচ্ছে। আর তোমার কথা তো বলারই নয় ! তোমাকে যখনই দেখি মনে হয় এ ব্যাটা তো রোগী নয়, রোগের ডিপো একখানা! সকাল বেলা এসে যখন ডাকি, আড়মোড়া এমন করে ভাঙো মনে হয় হাড়মড়মড় রোগে জর্জরিত। তারপর উঠতেও চাও না। বিকেলবেলা যখন ফেরো তখন দেখে মনে হয় এই বুঝি ধুপ করে পড়েই গেলে, বুঝি স্ট্রোক হয়ে অক্কা পাবে এক্ষুনি। সন্ধ্যেবেলা যখনই আসি তখনই দেখি হয় মোবাইল থেকে মুখ তুলে মাথা ডানদিক বাঁদিক করছ, না হলে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মুণ্ডু ওপর নিচ করছ। তারপর ধর… চ্যাঁচামেচি না করে শান্ত গলায় বললাম, “ব্যাস হয়ে গেছে ? এবার কেটে পড়। মা কি জলখাবার বানাচ্ছে খেগে যা।” মিনি আরও জাঁকিয়ে বসে বলল, “আ...