Posts

অতঃকিম : ঘোড়ার ডিম ২

একটা কয়েন রাস্তার ওপর দিয়ে গড়িয়ে গড়িয়ে এগিয়ে যাচ্ছে , কিন্তু কেউ ধারে কাছে ঘেঁষছে না । এমন আশ্চর্য ব্যাপারও ঘটে ভূভারতে ! কমলা মাসি বাসন্তি হাইওয়ে ধরে সুন্দরবনের দিকে যাচ্ছিল । ড্রাইভারকে বলল গাড়ি থামাতে । গাড়ি থেকে নেমে কয়েনের দিকে এগিয়ে গেল । ওমা ! একি আশ্চর্য কাণ্ড ! এ তো কয়েন গড়িয়ে যাচ্ছে না ! তামার কয়েনটার মধ্যে রয়েছে একটা বাঘ । সেই হেঁটে হেঁটে কয়েনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে । কমলা মাসি বলল , “ বুঝিয়াছি কী হেতু মানুষজন তাম্রমুদ্রা দেখিয়াও ছুটিয়া আসে নাই ” । বাঘ কয়েনের মধ্যে থেকে তাকিয়ে এদিক ওদিক মুখ নাড়ানাড়ি করে কিছু বলার চেষ্টা করল , কিন্তু কমলা মাসির কানে কিছুই পৌঁছল না । মাসি  বলল , “ কিছু কি কহিতে চাহ ? উচ্চ কণ্ঠে উচ্চারণ করো । আমি অত্যন্ত প্রয়োজনীয় কার্য সম্পাদন হেতু সুন্দরবনের উদ্দেশে যাত্রা করিতেছি । উহাই যদি তোমার গন্তব্য হইয়া থাকে তাহা হইলে তুমি আমার সহিত গাড়িতে উঠিয়া দ্রুত সেখানে যাইতে পারো । অন্যথায় এমন সার্কাসের রিংয়ের মধ্যে হাঁটিয়া যাওয়ার পন্থাতেও অগ্রসর হইতে পারো , তাহাতেও আমার আপত্তি নাই ” ।   বাঘ বেশ কষ্ট করে নড়াচড়া করতে করতে কয়েনের ভেতর থেক...

ও মাই ঘড ৭

মিনি পর্দা সরিয়ে উঁকি দিয়ে বলল : ফেসবুক করছ তো ? ঠিক জানি ফেসবুক করছ । আজকে সবাই ফেসবুক করছে । তেড়ে খিস্তি দিচ্ছে ,  দার্শনিকতার বুলেট চলছে : ড্যগা ড্যগা ড্যগা ড্যগা । এতোদিনে ...

অতঃকিম : ঘোড়ার ডিম ১

সক্কালবেলা জানলার কাছে মুখ বাড়িয়ে ডেকে উঠল : হাম্বা !   পদ্মদি বলল , “ ছিঃ গোমাতা ! অমন ভুলভাল ডাকিও না ! তুমি না পবিত্র গোমাতা ! গোমাতাদিগের সম্মানার্থে তোমার ‘ হাম - মা ’ বলিয়া ডাকা উচিত । ” গোরুটা আবার চেঁচিয়ে উঠল , “ হাম্বাআআআ ” । পদ্মদি বলল , “ আহা ! এ কী অনাসৃষ্টি গোমাতা ? আমার গবাক্ষের বাহিরে দাঁড়াইয়া তুমি এমন করিতেছ কেন ? ইহা করিলে তোমার আধারকার্ডাদি বাজেয়াপ্ত হইতে পারে তাহা জানো কি? সেখানে স্পষ্ট করিয়া লিখিয়া দিয়াছে, কোনও গোমাতা ‘হাম-মা’ ভিন্ন আর কিছু বলিতে পারিবে না। তুমি যে মায়ের জাত! তাই ‘হাম-মা’ বলিতে হইবে, এতুকু হিন্দি জ্ঞান না থাকিলে আর গোমাতা কিসের!” গোরুটা এবার তারস্বরে চেঁচিয়ে ডেকে উঠল, “হাম্বাআআআআআ” । পদ্মদি জানলার সামনের টেবিল থেকে বই-পত্তর তুলে অন্য কোথাও যাওয়ার জন্য উঠে দাঁড়াল। বেশ রেগে গিয়ে বলল, “এমন অশিক্ষিত, আসভ্য গোমাতা আমি জন্মেও দেখি নাই । ”        গোমাতা এবার স্পষ্ট বাংলায় বলে উঠল, “কোতায় যাচ্চিস, চুপ করে বোস একেনে” । পদ্মদি থতমত খেয়ে চেয়ারে বসে পড়ল। বেশ আশ্চর্য হয়ে বলল, ‘একি গোমাতা ! তুমি দেবভাষায় কথা না বলিলেও চলি...

ও মাই ঘড ৬

ও মাই ঘঢ ৬ “দেখি … তোমার গুষ্টিশুদ্ধু সবার কুষ্টি বের করো তো দেখি !” মোবাইলে লিম্বো খেলতে খেলতে বিরক্ত হয়ে বললাম, “কুষ্টি নিয়ে তুই কী করবি ? তুই তো সারাক্ষণ ওই জোডিয়াক সাইন না সান সাইন এসব পড়িস খবরের কাগজে! আমি ক্যাপ্রিকর্ণ।” মিনি ‘মিচ’ করে বলল, “আরে এসবে হবেনা। আসল কুষ্টি চাই নাহলে রোগ নির্ণয় হবে না।” রেগে গিয়ে বললাম, “ঝেড়ে কাশ তো!” মিনি এবার গুছিয়ে বসে বলতে শুরু করল, “শোনো, অনেকদিন ধরে তোমাদের বাড়ির সবার শরীর খারাপ যাচ্ছে। আর তোমার কথা তো বলারই নয় ! তোমাকে যখনই দেখি মনে হয় এ ব্যাটা তো রোগী নয়, রোগের ডিপো একখানা! সকাল বেলা এসে যখন ডাকি, আড়মোড়া এমন করে ভাঙো মনে হয় হাড়মড়মড় রোগে জর্জরিত। তারপর উঠতেও চাও না। বিকেলবেলা যখন ফেরো তখন দেখে মনে হয় এই বুঝি ধুপ করে পড়েই গেলে, বুঝি স্ট্রোক হয়ে অক্কা পাবে এক্ষুনি। সন্ধ্যেবেলা যখনই আসি তখনই দেখি হয় মোবাইল থেকে মুখ তুলে মাথা ডানদিক বাঁদিক করছ, না হলে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মুণ্ডু ওপর নিচ করছ। তারপর ধর… চ্যাঁচামেচি না করে শান্ত গলায় বললাম, “ব্যাস হয়ে গেছে ? এবার কেটে পড়। মা কি জলখাবার বানাচ্ছে খেগে যা।” মিনি আরও জাঁকিয়ে বসে বলল, “আ...

আট বছর আগের একদিন

ছেলেটা নাকি ভিক্টোরিয়ায় ঘুরতে যায় নি কখনো! ওমা ! সেকি !  এমন মানুষ সত্যি আছে এখনো ? না না তা নয় , বাবা মা হয়তো নিয়ে গেছে ছেলেবেলায়, বড় হয়ে আর হয়নি যাওয়া , কেঁচে গেছে প্রেমখেলায় । সে ...

একটাই মোটে জীবন

একটাই মোটে জীবন , আর মৃত্যু বহুবার । অনেক দিনের হাঁটার পরে পায়ের ফোস্কা যেই চোখ রেখেছে চোখে তাকে কান্না শেখাতেই , অমনি চোখ স্থির হয়েছে , এসেছে অন্ধকার । একটাই মোটে জীবন , আর ম...

সমকামিতা ও আধুনিকতা

আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা  সচরাচর সরাসরি সমকামিতার বিরোধিতা করে না, বরং বেশির ভাগই মনে করে নিজের পছন্দসই জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার প্রত্যেকের থাকা উচিৎ ।       ...