সমকামিতা ও আধুনিকতা
আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা সচরাচর সরাসরি সমকামিতার বিরোধিতা করে না, বরং বেশির ভাগই মনে করে নিজের পছন্দসই জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার প্রত্যেকের থাকা উচিৎ ।
এটা আসলে অধিকারের প্রশ্ন প্রসঙ্গে সবার মত । বেশ পেল অধিকার । তারপর ? '' গে ছেলেরা একটু বেশি গায়ে ঢলে পড়া হয় " এই প্রচলিত মতটাকে ফালতু মনে করার মতো ছেলের সংখ্যা খুব একটা বেশি বলে মনে হয় না । অথচ স্ট্রেট ছেলেদের মেয়েদের প্রতি গদগদ ভাবটা, সুযোগ পেলে এবং থাপ্পড় খাওয়ার ভয় না থাকলে গায়ে পড়ার মানসিকতাটা তাদের কাছে স্বাভাবিকই ঠেকে ।
লেসবিয়ানদের সম্বন্ধে বোধয় ওই ভাবনাটা খুব প্রচলিত নয় । তবে উভকামীর সঙ্গে গুলিয়ে ফেলার সমস্যাটা আছে ..."ও তো লেসবি ছিল , তাহলে একটা ছেলেকে বিয়ে করলো কী করে ?"
সমকামিতার পক্ষে গলা ফাটানো ছেলেমেয়ে অনেকেরই ধারণা সমকামিদের মধ্যে প্রেমটা কমই , কামটাই বেশি । কারণ , আজ এরসঙ্গে কাল ওর সঙ্গে জড়িয়ে যাচ্ছে । তার ওপর প্রতারণার প্রবণতাও কম নয় । কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে স্ট্রেট ছেলেমেয়েদের সম্পর্কই বা কদিন টেকে ? তাদের মধ্যে প্রতারণার প্রবনতা নেই , সত্যি ? সমকামীরা তো আর ভিন গ্রহ থেকে আসছে না ... সমকালের প্রভাব তাদের মধ্যে থাকাটাই তো স্বাভাবিক ! সমকামী বলেই যাবতীয় কমিটমেন্টের দায় ভার নিতে হবে ?
এবার সমকামিতা নিয়ে যাঁদের আপত্তি তাঁদের কথায় আসি । আমি আমাদের প্রজন্মের প্রচুর মেয়েকেও দেখেছি বাচ্চা হচ্ছেনা বলে ডিপ্রেশনে ভুগতে থেকেছে বহুদিন , ওজন কমানোর চেষ্টা , ডাক্তারের কাছে হোত্যে দিয়ে পড়ে থাকা .... কী না করেছে ! না , এরা সমকামিতার বিপক্ষে নয় , এরা সমকামিতার সমর্থক । বিবাহিত পুরুষ বা নারীকে বলতে দেখেছি .... "বাচ্চা যখন নিতেই হবে ...." নিতেই হবে মানে , কে মাথার দিব্যি দিলো ? সমাজ দিয়েছে , আরও বলে দিয়েছে "মাতৃত্বেই নারীর পূর্ণ বিকাশ" আর পুরুষের বংশ রক্ষার দায়িত্বের কথা বলাই বাহুল্য । মাঝ বয়সী বর- বউয়ের কোনো সন্তান না থাকলে শিক্ষিত মানুষজন বেশ করুণা করে বলেন , "ইস ওদের কোনো বাচ্চা কাচ্চা হলো না " । কী করে জানালেন হয়নি ? এঁরা কি জন্মনিয়ন্ত্রণের ব্যাপারে ওয়াকিবহাল নন ? না ,তা নয় । তাঁরা এখনও ভাবতে শেখেননি বাচ্চা থাকতেই হবে এরম উদ্ভট মাথার দিব্যিতে মানুষ পাত্তা নাও দিতে পারে । যাঁরা এই ভাবনাটা ভাবতে পারলেন না তাঁরা কী করে সমকামিতাকে মেনে নেবেন ! তাও তাঁদের মধ্যে অনেকেই মেনে নিয়েছেন .... ওই যে জীবনসঙ্গী নির্বাচনের অধিকার থাকা উচিৎ। মানুষগুলোকে মানতে না পারুক , অধিকারটুকু যে সমর্থন করে সেই না ঢের !
পুনশ্চ : পুরুষ মাত্রেই যেমন ধর্ষক নয় ,সমকামী মাত্রেই গায়ে পড়া নয় ।
সেপ্টেম্বর ৮, ২০১৮
Comments
Post a Comment