'বিস্ময় আজও গেল না আমার'
ছোটবেলা আর বড়বেলার তুলনার সবচেয়ে বড় মাপকাঠি বোধয় বিস্ময়. ছোটবেলায় একটা পিঁপড়ের সারি দেখার সময়ও অবাক লাগে, ওরা মুখে মুখ দিয়ে কথা বলে! কি আশ্চর্য ! একটা পিঁপড়ে উল্টোদিক থেকে আসা পিঁপড়ের মুখে মুখ লাগিয়ে কি যেন একটা কথা বলল, আবার সেও কথা শোনা শেষ হলে এগোতে থাকল নিজের গন্তব্যের দিকে. এগোতে এগোতে তার উল্টো দিক থেকে আসা পিঁপড়ের মুখে তুলে দিল সেই কথাটা. এই করে মুখে মুখে ছড়িয়ে পড়ল সেই খবর. কি যে খবর সেটা কিছুতেই বোঝাবার জো নেই. বার বার কান পেতেও শোনা যায় না ওদের কথা. কি আশ্চর্য ! ধ্বনির কম্পাঙ্ক, শ্রবণ যন্ত্রের ক্ষমতা, মানুষের ঘিলু, মনুষ্যেতর প্রাণীর ফাঁপা মাথা ইত্যাদি রিয়েলিস্টিক বুজরুকির ভিড় তখনকার বিস্ময়ের পথে কাঁটা দিয়ে উঠতে পারেনি কখনো.
তারপর বয়স বাড়ে. মানুষের বাচ্চারা ক্রমশ মানুষ হয়ে উঠতে থাকে. আর ক্রমাগত ভুলতে থাকে অবাক হওয়ার কৌশল. তাদের গিলতে থাকে সবকিছুকে সাধরণ ভাবার অভ্যেস.
আর যতটুকু বিস্ময় অবশিষ্ট থাকে প্রথমবার শপিংমলে আসা বাচ্চার চোখে, হাঁ হয়ে যাওয়া মুখে, তা তার বাবার স্মার্ট বানানোর চেষ্টার সামনে ফিকে হয়ে যায়. মায়ের সাবধানতায় সমঝে যায়---এরম করে চারপাশ দেখলে লোক ক্যাবলা ভাববে.
আসতে আসতে মানুষ হয়ে যাওয়া মানুষরা ক্যাবলা হতে ভুলে যায়, ভ্যাবলে যেতে ভুলে যায়, অবাক হওয়া কি জিনিস সেটা আর মনে করতে পারেনা কেউ. তাই দিনদুপুরে ট্রেনে বাসে রাস্তায় একটা মেয়ে চারটে ছেলের আচরণে বিরক্ত হতে থাকলে মানুষ অবাক হয় না. ট্রাফিক পুলিশের সামনে দাঁড়িয়ে অটোওয়ালা চারগুণ ভাড়া চাইলে মানুষ অবাক হয়না. এমন কি আজকাল শোনা যাচ্ছে ভিড় ট্রেনের মধ্যে মোবাইলে পর্নোগ্রাফি চালালেও মানুষ অবাক হয় না.
আশ্চর্য ! মানুষ কি সাঙ্ঘাতিক স্মার্ট হয়ে গেছে ! কেউ ক্যাবলা হয়ে যায় না, ভ্যাবলে যায় না, হাঁ করে তাকিয়ে অবাক হয়না. বিস্ময় আমাদের ছেড়ে চলে গেছে. মানুষের বাচ্চারা বড় বেশি বড় হয়ে গেছে.

👌👌
ReplyDeleteEta darrun ....
ReplyDeleteধন্যবাদ
DeleteBappok...👌👌👌
ReplyDelete☺
DeleteOshaduaron. Tomar lekhata porei haa hoe gelam. Chomotkar
ReplyDelete