ও মাই ঘড ৩
মিনি এসে বলছিলো : এই যে ফেসবুকে ভাই-দাদা মার্কা ছেলে আর পিসিমা মার্কা মেয়েগুলো আছে, তাদের গুষ্টির পিন্ডি পোস্ট শেয়ারের জ্বালায় একটা মেয়ে আত্মহত্যা করলো, কত লোক দেখলো! তাও কারোর শিক্ষা হল না।😠
বিশেষ পাত্তা দেওয়ার মতো কথা অন্তত মিনি কখনো বলে না! মিনি সে রকম মেয়েই নয় !😏
সেই কোন কালে কালযুগ বলে একটা সিনেমা বেরিয়েছিল,বর-বৌয়ের হানিমুনের ভিডিও লিক হওয়ায় বৌ আত্মহত্যা করে। সেই নিয়ে এতো ভ্যানতারার কি আছে কে জানে! 😏
মিনির বক্তব্য এই যে লোকগুলো দিনরাত ফেসবুকে শেয়ার করে চলেছে : এই ভাবে চেক করুন ট্রায়াল রুমে হিডেন ক্যমেরা আছে কিনা, ওইভাবে চেক করুন আয়নার ওপার থেকে আপনাকে দেখা যাচ্ছে কিনা।এই মানুষগুলো এক মারতে হয়! 👊
😳😳😳 আমি নিপাট গোবেচারি! স্বভাবতই থতমত ! এইসব পোস্টগুলো তো দরকারি পোস্ট বলেই জানি! 😱
মিনিটা বেড়ে পাকা ! মুখ বেঁকিয়ে বলল :দরকারি ? কিসের দরকারি ? এইসব করে মানুষের মনে আরও ছড়িয়ে দেওয়া হচ্ছে পাছে যদি তোমার পোষক পাল্টানোর দৃশ্য কেউ দেখে ফেলে,তাতে কি লজ্জা কি লজ্জা! কিংবা তোমার বরের সঙ্গে তোমার হানিমুনের ভিডিও কেউ দেখে ফেললে তোমার লজ্জায় মরে যাওয়া উচিৎ! রাজ্যের ন্যাকামি।😡
একটা সময় কিছু "জেঠিমা" থাকতো. যারা সারাক্ষণ সবার কাঁধের দিকে শকুনের দৃষ্টি দিয়ে বসে থাকতো। যেই একটু খানি ব্রায়ের স্ট্র্যাপ উঁকি মেরেছে, ওহ্ ! তাদের পুরো ভাগাড়ে গরুপড়ার মতো উল্লাস।পেয়েছি পেয়েছি ! ইয়া! হিপ হিপ হুর্রে ! তবে উল্লাসটা চেপে রেখে গম্ভীর ভাবে জানিয়ে দিতো: তোর ব্রা দেখা যাচ্ছে.😎 সমস্যাটা কি ?জামার রং-এর সঙ্গে ম্যাচ করছে না? বাজে দেখতে লাগছে ? কি ? বক্তব্যটা কি আসলে ? 😠 আমি যে জামাটা পরে আছি সেটাও সবাই দেখতে পাচ্ছে. তো কি করা যাবে ! হ্যাঁ ? সমধানটা কি ? 😡😡😡 যাক্ ! বাঙালি জীবনে সেই জেঠিমাগিরির যুগ খতম হয়েছে।
এখন এই নব্যপিসিমার দল যদি এসব ভাটের পোস্ট শেয়ার না করে বলে , হিডেন ক্যমেরার সামনে দাঁড়িয়ে মুখ ভ্যাঙিয়ে, 😜দাঁত খিঁচিয়ে 😁 কাঁচ কলা দেখিয়ে 👎 বয়ে গেছে 😏 বলে জামা 👗ট্রায়াল দাও....যা খুশি কর। তালে এই শরীরী ভিডিও লিকের ভয়ে ঠকঠকানোর যুগটাও খতম হতে পারে।
জুন ২৫, ২০১৬
Comments
Post a Comment