ও মাই ঘড ২


মিনি নাকি হেব্বি চমকেছিলো...
কি অবস্থা ! এরমটাও হয় ! মা-মেয়ে একসঙ্গে একটা পুরুষ মানুষের... ইয়ে মানে কি যেন বলে "শিবের মাথায় জল ঢালছে "! 😳 সবাই চোখের সামনে ওরাম একটা ইঙ্গিতবাহী মূর্তি দেখছে, কেউ মাইরি একটুও লজ্জা পেল না ! 😱 এতো গুষ্টি মিলে একসঙ্গে বসে ' আমেরিকান পাই' দেখার থেকেও ঝটকাদার ব্যাপার ! 😳 কি সাংঘাতিক  ! 😱
তারপর থেকে মিনি আর শিবরাত্রির পুজোর ধারে কাছে যায়নি। ওর নাকি ব্যপারটা খুব ভালগার লাগে। ওকে যত বোঝানো হয় কিছুই বোঝে না।  কিছুতেই বিশ্বাস করতে পারেনা,যেখানে লোনেক জামা, বা হট প্যান্ট দেখে এত জেঠিমা দিদিমাদের মাথা কাটা যায়, তারা এইসব কাণ্ড দেখে কোনোদিন লজ্জায় জিভ পর্যন্ত কাটেন নি ! কি আশ্চর্য ! 😱
যাই হোক তারপর মিনি বড় হলো। বুঝলো আসলে ভারতীয়রা সেই প্রাচীন যুগ থেকেই উত্তরোত্তর আধুনিক। তবেই না এরম একটা পুজো চলে আসছে এতদিন ধরে। আরও বুঝেছে চোখের সামনে থ্রিডি দেখলে ভক্তি জাগে, মোবাইলের টুডি ছবির মত ইয়ে না। এই কারণেই না শারলিন চোপড়ার সিনেমাকে ভক্তি ভরে কারা যেন অ্যাওয়ার্ড দেবে ভেবেছিল ! 😜
যাই হোক ! এখন চারদিকের জ্ঞানীজনেরা সবাইকে ভদ্রসভ্য জামাকাপড় পরার নিদান দিচ্ছেন। তাই মিনি ঠিক করেছে আসছে বারে শিবরাত্রির আগে সব জায়গায় পোস্টার লাগিয়ে সবার কাছে আবেদন জানাবে  বাবাকে জামাকাপড় পরানোর জন্যে মুক্ত চক্ষু ধারণ করুন।
মার্চ ৮, ২০১৬

Comments

Popular posts from this blog

অতঃকিম : ঘোড়ার ডিম ২

আট বছর আগের একদিন

ও মাই ঘড ৭