ও মাই ঘড ৪

"জুকারবার্গ সেএএএই জিনিস আবিষ্কার করে ফেলেছে!"   বেশ গম্ভীর ভাবে কথা বলছে দেখে আমি মিনির দিকে তাকালাম। বক্তব্যটা কি শুনি ! মিনি বলল," শুনলে বিশ্বাস করবে না! এখন থেকে ফেসবুকে কোনও মানুষের নামে কিছু বলা হলে সঙ্গে সঙ্গে তার কানের কাছে ফিসফিস করে বাজতে থাকবে সেই কথা।...আসল কথা এখন থেকে নয় অনেক দিন আগে থেকে এই ফেসিলিটি পাওয়া যাচ্ছে। বুদ্ধিমানরা বুঝে নিয়েছে, আর তোমার মতো গবেটরা এখনো জানেনা।" 😎 আমি গবেটই বটে। না হলে মিনির এতো ভাট বকা শোনে কেউ ! আমি বিরক্ত হয়ে বললাম তাড়াতাড়ি ঝেড়ে কেশে বিদয় হ। মিনি বলল,  "যেমন ধরো, সৌরভের জন্মদিনে সবাই নিজের প্রফাইলে সৌরভকে জন্মদিন জানাচ্ছে। আর তারপর সেই উইশগুলো সব সৌরভের কানের কাছে গিয়ে বাজছে।" উফ! সহ্যের একটা সীমা থাকে।😠  দিন দিন উল্টোপাল্টা বকা বেড়ে যাচ্ছে মিনির।ধমক দিয়ে বললাম তাতে হোলোটা কি? একজন সেলিব্রিটি নিয়ে লোকজন নিজের বন্ধুদের সঙ্গে ভালোলাগা শেয়ার করছে, তাতে তোর এতো নাক গোলানো কিসের? আর তুই কি করে নিশ্চিত হচ্ছিস যে তারা সেই সেলিব্রিটির ফ্রেন্ডলিস্টে নেই ? মিনি বেশ উৎসাহ পেয়েছে দেখে আমি দমে গেলাম। মিনি ফুল দমে শুরু করল, "নিজের বন্ধুদের সঙ্গে কে কি নিয়ে কথা বলছে তা দেখতে ভারি বয়েই গেছে আমার।আর রইল তোমার ফ্রেন্ডলিস্টে থাকার থিওরী। সেলিব্রিটির ফ্রেন্ডলিস্টে থাকলে তার ওয়ালে উইশ না করে নিজের ওয়ালে শুভ জন্মদিন জানাবে? 😏 যদি কেউ নিজের প্রফাইলে লিখত যে আজ এর জন্মদিন, কাল ওর জন্মদিন, বোঝা যেত সে জনস্বার্থে জিকে বিলচ্ছে। কিন্তু দেখি কিনা হ্যাপি বার্থডে অমুক হ্যাপি বার্থডে তমুক। এর থেকেই বোঝা যাচ্ছে ফেসবুক ওই ফিসফিস ব্যাবস্থা করেছ। আর শোন এই ফিসফিস ব্যাবস্থা শুধু মাত্র ইহ লোকেই নয়, পরলকেও আভ্যেলেবেল। শর্ত একটাই মৃত ব্যাক্তিকে সেলিব্রিটি হতে হবে।" 😎 এবার আমি রেগে যাচ্ছি, আজ মেরেই ফেলবো মিনিকে। ফেসবুকের ইহ লোক পরলোক থিওরী বানানো বের করছি! মিনি একটু দাঁত বের করে বলল,"এতো রেগে যাচ্ছ যে বড়! এতোদিন ধরে দ্যাখোনি কত কত লোক মৃত মানুষের নামে ফেসবুকে পিণ্ডি দিয়ে চলেছে --- "মৃত অমুক আপনি যেখানেই থাকুন ভালো থাকুন" ? তুমি এসব দেখেও কিছুটি টের পাওনি। তুমি ভাবছিলে বুঝি "শুভ জন্মদিন অমুক" কিংবা "মৃত অমুক ভালো থাকুন" এসব প্রলাপ ? সবাই আমার মতো ইঁদুর কিংবা তোমার মতো গবেট নয়, বুঝলে! তুমি টেকনোলজির উন্নতি মানো বা নাই মানো। জুকারবার্গ সেএএএএএই টেকনোলজি নিয়ে এসেছে কিন্তু !" 😎
জুলাই ৮, ২০১৬

Comments

  1. Haste haste pet betha hoye gelo re...

    ReplyDelete
    Replies
    1. 😀 আরে এখানে নাম দেখাচ্ছে না । দীপা ?

      Delete

Post a Comment

Popular posts from this blog

অতঃকিম : ঘোড়ার ডিম ২

আট বছর আগের একদিন

ও মাই ঘড ৭