ও মাই ঘড ৫
পেট খারাপের পর কাঁচকলার ঝোল খেয়ে সবেমাত্র বিছানায় শুয়েছি, হঠাৎ ‘হালুউউউম’ বলে বিছানার ওপর লাফিয়ে পড়ল।😧 চড়াৎ করে উঠে বসে দেখি ; মিনি।😠 কোথা থেকে একটা বাঘবন্দি খেলার ছক নিয়ে হাজির হয়েছে। ‘ঠাস করে এক মারব’, বলে চোখ বড় বড় করে তাকিয়েছি মিনির দিকে।😡 পাত্তা না দিয়ে হাঁটু গেড়ে বসে হাত পা ছুঁড়ে গাইতে লাগল ; ‘’ইয়ে রাম ছাগলের চাপ খাবো, রাম ছাগলের চাপ খাবো’’। 😁🤪রেগে গিয়ে কড়মড়িয়ে বললাম, আমার পেট খারাপ, বাড়িতে কাঁচকলার ঝোল হয়েছে, খাবি তুই? 😠মিনি হঠাৎ চুপসে গিয়ে বলল, “সেকি কথা !😥 রাম ছাগলের চাপ হয়নি তা হলে? দুর ! বেকার এলাম তালে এই দুপুর বেলায়। ভাবলাম জমিয়ে রাম ছাগলের চাপ খাবো আর বাঘবন্দি খেলব, আমি ছাগল তুমি বাঘ। সে আর হল না।😞“ আমি বললাম, “তখন থেকে কি রাম ছাগলের চাপ রাম ছাগলের চাপ করে যাচ্ছিস বলতো !”🙄 মিনি বলল, “কি মুশকিল বলত ! আজ রাম নবমী তো নাকি? খেতে বসে মাকে বললাম, ‘মা, রাম ছাগলের যে যে আইটেমগুলো আছে শুধু সেগুলো দাও।‘ মা কান ধরে বের করে দিয়েছে। ভাবলাম , তুমি তো তাল নাবমীর দিন আমাদের বাড়ি গিয়ে তালের বড়া খেয়ে আসলে, তা রাম নাবমীর দিন যদি একটু কিছু রিটার্ন দাও। তবে অবশ্য আমার কাছে রামটা বড় ব্যাপার না, ছাগলটাই বড় ব্যাপার। মটন খেতে আমি হেবি ভালবাসি। তা এখানে এসে বুঝলাম, তোমরা ছাগে বেশি গুরুত্ব দাওনা, রামেই বেশি গুরুত্ব দাও। সে ভাল । তোমরা ‘বুড়ো সন্ন্যাসী’ নিএসে তোমাদের আধ্যাত্মিক মানোন্নয়ন করতেই পারো। আমি তো ‘আন্ডার এইটটিন’, আমার জন্য যদি রামের থুরি, ছাগের কিছু জোগাড় করে দিতে পারো…!🤗🤤
আমি বললাম, ‘’তা এইটুকু কথাতে তোর মা তোকে বাড়ি থেকে বের করে দিল কেন ?🤔 মিনি বলল, “আমার মা হল রোজ সকালে ফেসবুকে কালি ঠাকুরের ছবি শেয়ার করা লোক, হ্যাঁ! 😒হোয়াটস অ্যাপে ঠাকুরের নামে যে মেসেজ গুলো দেখা মাত্রই ১১জনকে পাঠাতে বলে, রান্না করতে করতে যদি ভুল করে ১০জনকে পাঠিয়ে থাকে তো গুনে দেখার পর টেনশনে দুবার তরকারিতে নুন দিয়ে দেয়।😑 এখন একমাত্র ভরসা সেই সব দুঃসাহসিক ইতিহাসবিদরা যারা শুধুমাত্র ‘ইন্ডিয়া’ নয়, ‘ফাদার’ ‘মাদার’ -এরও ফুলফর্ম আবিষ্কার করে ফেসবুকে ছেড়ে দিয়ে বলে, ‘যা চরে আয়’। তারা যদি একবার আবিষ্কার করে ফেলতে পারে যে ; রাম নবমী আসলে রামছাগলের নানা রকম পদ বানিয়ে খাওয়ার দিন, এবং ঐ দিন ছাগ বলিতে বাধা দেওয়ার জন্য রাম শম্বুককে মারতে বাধ্য হয়। কারণ , ঐদিন ওসব পদ না খেলে দেশের অমঙ্গল হয়, রাম রাজত্ব পাল্টে ভারতবর্ষ , থুড়ি ভরত রাজত্ব হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। সীতাদেবী ঐদিন নিরামিষ খাবার রান্না করেছিলেন বলে; রাম তাঁকে ‘’যা সারাজীবন ফুলমূল খা’’ অভিশাপ দিয়ে বনে পাঠিয়ে দেন --- তাহলে জীবনে শান্তি ফিরে আসে।😤 তা যাই হোক ! এখনও অবধি আমার মাকে কেউ ওরম বিশ্বাসযোগ্য ও উন্নয়ন মূলক মেসেজ পাঠায় নি। তাই আমার মতো নিষ্পাপ দেব শিশুকে তাড়িয়ে দিয়েছে, বুঝলে?😏 এখন খুব খিদে পেয়েছে , নাহয় কাঁচকলার ঝোল আর ভাতই দাও।😓 আর হ্যাঁ এবার ছাগল তুমি হবে, আর বাঘ হব আমি।“ 😈☠️
মার্চ ২৫, ২০২৮
Comments
Post a Comment