আট বছর আগের একদিন
ছেলেটা নাকি ভিক্টোরিয়ায় ঘুরতে যায় নি কখনো!
ওমা ! সেকি ! এমন মানুষ সত্যি আছে এখনো ?
না না তা নয় , বাবা মা হয়তো নিয়ে গেছে ছেলেবেলায়,
বড় হয়ে আর হয়নি যাওয়া , কেঁচে গেছে প্রেমখেলায় ।
সে আবার কি ? পণ ছিল এক । প্রেমিকা নিয়েই তবে
ভিক্টোরিয়ার নুড়িপথ ভেঙ্গে হাত ধরে হেঁটে যাবে ।
এমনধারা পণের ছেলের অদ্ভুত সব হবি ।
সুকুমার রায় দেখলেই টেনে বসিয়ে আঁকত ছবি ।
সেমি মিলেটারি ছাঁট দিয়ে ছেলে কালো চুড়ি পরে হাতে ,
' ধর্মতলার রেব্যান' চড়িয়ে ভুবনডাঙাতে হাঁটে ।
হলদে দাঁতের হাসি দেখে সব মেয়ে হয়ে গেছে হাওয়া ।
তাই তো ছেলের ভিক্টোরিয়াতে হয়নি তখনও যাওয়া ।
স্মৃতি-ভিক্টোরিয়া-প্রেম-ধর্মতলা-ভুবনডাঙা-সব মিলেমিশে একাকার। স্মৃতি গুলো আছে বলেই তো আমরা মানুষেরা আছি।খুব ভালো লাগল পড়ে।।
ReplyDeleteer ki rply debo vabchi 😠😠
ReplyDelete